শর্তাবলী ও ব্যবহারের নিয়ম
বিয়ে যাচাই ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যবহার করার আগে দয়া করে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন।
১. সেবার বিবরণ
বিবাহ নিরাপত্তা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা নিম্নলিখিত সেবা প্রদান করে:
- বিবাহ নিবন্ধন
- বিবাহের তথ্য যাচাইকরণ
- ডিজিটাল বিবাহ সনদ প্রদান
- বিবাহ সংক্রান্ত তথ্য সংরক্ষণ
২. নিবন্ধন ও অ্যাকাউন্ট
আপনি যদি নিবন্ধন করতে চান, তাহলে আপনাকে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।
- আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যদি একাধিক বিবাহ করে থাকেন।
- আপনার প্রদত্ত তথ্য ১০০% সঠিক হতে হবে।
- আপনি আপনার রেজিস্ট্রিশন তথ্যের নিরাপত্তার জন্য দায়ী থাকবেন যদি ভুল তথ্য প্রদান করেন।
৩. ব্যবহারকারীর দায়িত্ব
ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করার সময় আপনি নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে বাধ্য:
- আইন ও বিধি মেনে চলা
- অন্য ব্যবহারকারীদের অধিকার লঙ্ঘন না করা
- ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রদান না করা
- ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ না করা
- অবৈধ কার্যকলাপে জড়িত না হওয়া
৪. পেমেন্ট ও ফি
নিবন্ধন সেবার জন্য একটি নির্দিষ্ট ফি প্রযোজ্য। পেমেন্ট সম্পর্কিত নিয়ম:
- নিবন্ধন ফি অগ্রিম প্রদান করতে হবে
- ফি প্রদান না করা পর্যন্ত নিবন্ধন সম্পূর্ণ হবে না
- সফল পেমেন্টের পর নিবন্ধন চূড়ান্ত হয়
- ভুল ট্রানজেকশনের জন্য আমরা দায়ী নই
৫. তথ্যের নির্ভুলতা
আমরা আপনার প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সেবা প্রদান করি। প্রদত্ত তথ্যের সঠিকতার জন্য আপনি দায়ী। ভুল তথ্যের কারণে কোনো ক্ষতি হলে আমরা দায়ী নই।
৬. কপিরাইট ও ট্রেডমার্ক
এই ওয়েবসাইট এবং অ্যাপস এর সমস্ত কন্টেন্ট, লোগো, ডিজাইন, টেক্সট, গ্রাফিক্স আমাদের সম্পত্তি এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। আমাদের লিখিত অনুমতি ছাড়া কন্টেন্ট কপি, প্রকাশ ও বিতরণ করা যাবে না।
৭. দায় অস্বীকার
আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য, কিন্তু:
- আমরা তথ্যের সম্পূর্ণ নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না
- ওয়েবসাইটের কোনো ত্রুটি বা বাধার জন্য কতৃপক্ষ দায়ী নই
- সেবা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হলে কতৃপক্ষ দায়ী নই
৮. অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল
আমরা নিম্নলিখিত ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করতে পারি:
- শর্তাবলী লঙ্ঘন করলে
- ভুয়া তথ্য প্রদান করলে
- অবৈধ কার্যকলাপে জড়িত থাকলে
- অন্য ব্যবহারকারীদের ক্ষতি করলে
৯. পরিবর্তনের অধিকার
কতৃপক্ষ যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে। পরিবর্তনের পরে ওয়েবসাইট অথবা অ্যাপস ব্যবহার করে আপনি নতুন শর্তাবলীতে সম্মতি জানাচ্ছেন।
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬